প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ৪ গোল করেও দলকে জেতাতে পারেননি ডিয়েগো মিলিতো। তবে আর্জেন্টাইন স্ট্রাইকারের সান্ত্বনা হতে পারে একটা রেকর্ড। সিরি ‘আ’তে এই মৌসুমে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল এখন তাঁরই। পরশু ইন্টার-পালের্মো ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ সিরি ‘আ’তে হ্যাটট্রিকই হয়েছে মোট পাঁচটি। এই মৌসুমে ইতালি, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের সব প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে ম্যাচে ৪ গোল করা খেলোয়াড়ই আছেন মাত্র পাঁচজন। বায়ার্ন মিউনিখের মারিও গোমেজ, শালকের ক্লাস-ইয়ান হান্টেলার, লিওঁর বাফেতেমবি গোমিস, ম্যানচেস্টার সিটির এডিন জেকো ও বার্নলির জে রদ্রিগেজ। তাঁদের মধ্যে ডাচ্ স্ট্রাইকার হান্টেলার দুই ম্যাচে করেছেন চার গোল করে। জার্মান কাপে এফসি টেনিনজেনের বিপক্ষে ও ইউরোপা লিগে হেলসিংকির বিপক্ষে।