চার গোল করেও বিতর্কে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। মাঠে উপস্থিত ২৫ হাজার দর্শককে উত্সবে মাতিয়ে একাই চার গোল করেছেন লিওনেল মেসি। শিকাগো চ্যারিটি ম্যাচে গত রাতে দলও জিতেছে। মেসি ও তাঁর বন্ধুদের দল ৯-৬ গোলে হারিয়েছে অবশিষ্ট বিশ্ব একাদশকে। এর পরও ‘বিতর্ক’ এড়াতে পারেননি বার্সা জাদুকর।বিতর্কের কারণ অবশ্য পারফরম্যান্স নয়। পুরো ৯০ মিনিট মাঠে থাকেননি মেসি। খেলেন ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত। পুরো সময় পর্যন্ত প্রিয় তারকাকে দেখতে না পেয়ে দর্শকেরা হতাশ। মেসির সঙ্গে সাক্ষাত্ ও অটোগ্রাফ পেতে বেশি অর্থ খরচ করে ‘বিশেষ টিকিট’ কিনেছিলেন অনেক ভক্ত। তবে মেসি তাঁদের সাক্ষাত্ দেননি। এমনকি ইএসপিএনকে সাক্ষাত্কার দেওয়ার কথা থাকলেও তা এড়িয়ে যান টানা চারটি ফিফা-ব্যালন ডি’অর-জয়ী। মেসি কেন এসব করেছেন, তা এখনো জানা যায়নি। তবে মেসির একান্ত সাক্ষাত্ না পেয়ে সমর্থকেরা এবং সাক্ষাত্কার না পেয়ে সাংবাদিকেরা তাঁর ওপর মনোক্ষুণ্ন হয়েছেন।চার ম্যাচের সিরিজের শেষ ম্যাচ ছিল গত রাতে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকায়। গত বুধবার লস অ্যাঞ্জেলসে একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এর জন্য আয়োজকদের দায়ী করেছিলেন মেসি। সূত্র: ফক্স স্পোর্টস।