প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যাসবার্ট ড্রেকসকে মনে আছে? ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ফাস্ট বোলার। ২০০২ সালের বাংলাদেশ সফরে দেখিয়েছিলেন আশ্চর্য ধারাবাহিকতা। সফরের তিনটি ওয়ানডেতে বোলিং বিশ্লেষণ ছিল: ৪/২৬, ৪/১৮ ও ৪/৩৩। তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই ৪ উইকেট, যেন চারের সিরিজ। ওয়ানডে ইতিহাসে আর কোনো বোলারের নেই এই কৃতিত্ব। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও এটি। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে রেকর্ডটি ছুঁয়েছেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস ১৩ উইকেট নিলেও সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। ওই বাংলাদেশ সফরে টেস্টেও অভিষেক হয়েছিল ড্রেকসের। প্রথম ইনিংসেই আবারও পেয়েছিলেন ৪ উইকেট। টেস্ট-ওয়ানডে মিলে টানা চার ইনিংসে ৪ উইকেট!