প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ চার, ৫ ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি করার পথে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকেই ৭০ রান নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ম্যাচে চার-ছক্কায় সবচেয়ে বেশি রান এখন তামিমের। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান পেছনে ফেললেন নাজিমউদ্দিনকে। ২০০৭ সালের নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে ৮১ রানের ইনিংসের ৬২ রানই নাজিম করেছিলেন চার-ছক্কায় (৮ চার, ৫ ছক্কা)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে চার-ছক্কায় সবচেয়ে বেশি রান অ্যারন ফিঞ্চের। ২০১৩ সালে টি-টোয়েন্টির রেকর্ড ১৫৬ রানের ইনিংসের ১২৮ রান ফিঞ্চ করেন বাউন্ডারিতে।
