টি-টোয়েন্টি চার-ছক্কার ক্রিকেট। প্রদর্শনী ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের। বিস্ফোরক ব্যাটিংকেই ২০ ওভারের এই সংস্করণে সাফল্যের রহস্য মানা হয়। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের পরিসংখ্যান বলছে অন্য রকম। সুপার টেন পর্বে সবচেয়ে বেশি ২৮টি ছক্কা মেরেও বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডও অবশ্য ২৮টি ছয় মেরেছে। অন্যদিকে সবচেয়ে কম ছক্কা মারা দুটি দলের একটি সেমিফাইনালে ওঠা ভারত, অন্যটি বাংলাদেশ। মোট চার-ছয়ের হিসাবেও সবার নিচে ভারত। মাত্র ৫৫ বার সীমানার বাইরে বল পাঠিয়েছে ভারতীয়রা, এর মধ্যে ছক্কা ১৪টি ও চার ৪১টি। সবচেয়ে বেশি চার-ছক্কা মারা শীর্ষ পাঁচ দলের চারটিই উঠতে পারেনি সেমিফাইনালে।
সুপার টেনে সবচেয়ে বেশি চার-ছক্কা
মোট দল ৪ ৬
৮৯ ইংল্যান্ড ৬১ ২৮
৮৮ দ. আফ্রিকা ৬০ ২৮
৮১ পাকিস্তান ৬৩ ১৮
৭৭ অস্ট্রেলিয়া ৫৮ ১৯
৬৬ আফগানিস্তান ৪১ ২৫
৬৬ ও. ইন্ডিজ ৪১ ২৫
৬৬ নিউজিল্যান্ড ৪৮ ১৮
৬৪ শ্রীলঙ্কা ৪২ ২২
৬১ বাংলাদেশ ৪৭ ১৪
৫৫ ভারত ৪১ ১৪