চার-ছয়মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ২৪তম ওভারের শেষ বলে প্রথম চারের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। এরপর জিম্বাবুয়ে মেরেছে আরও ৬টি চার ও ২টি ছক্কা। ওয়ানডেতে কিন্তু তিনটি ইনিংস আছে, যেগুলোয় কোনো চার-ছয় নেই! ১৯৮৮ এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি যেমন। ৪৫ ওভারের ম্যাচে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ১১৮। জবাবে ৩০.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় শ্রীলঙ্কা। চার-ছয় ছিল না কোনো ইনিংসেই। শ্রীলঙ্কারই চার-ছয়মুক্ত আরেকটি ইনিংস আছে। ১৯৮৩ সালে কলম্বোয় ৪৫ ওভারের ওই ম্যাচে ৯ উইকেটে ১৬৮ রান করেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসে চার-ছয় দুটোই ছিল। কিন্তু ৪৪.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলা শ্রীলঙ্কার ইনিংসটি কোনো চার-ছয়ের মুখ দেখেনি। ফল হয়েছে, এমন ম্যাচই শুধু রাখা হয়েছে এই হিসাবে। ওয়ানডেতে যেসব স্কোরকার্ডে চার-ছয়ের হিসাব রাখা হয়নি, সেই ম্যাচগুলোও স্বাভাবিকভাবেই বিবেচনার বাইরে।