চার-ছয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড থেকে রিচার্ড লেভিকে সরিয়ে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে একটা জায়গায় এখনো সবার ওপরে লেভি। এক ইনিংসে চার ও ছয় থেকে সবচেয়ে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনারই। এ বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ৫ চার ও ১৩ ছক্কায় অপরাজিত ১১৭ রান করেছিলেন লেভি। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকেই এসেছিল ৯৮ রান। তালিকার দুইয়ে আছেন ম্যাককালাম। তবে কালকের ইনিংসটি নয়, তাঁকে দ্বিতীয় স্থানে রেখেছে ২০১০ সালে ১২ চার ও ৮ ছক্কার ইনিংসটি। ১১৬ রানের মধ্যে ৯৬ রানই না দৌড়ে নিয়েছিলেন টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রানের মালিক। ২০ ওভারের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করার পথে ৭টি চার ও ১০টি ছয়, ১১৭ রানের ৮৮ এসেছিল চার-ছয়ে। ম্যাককালামের কালকের ইনিংসটি আছে চারে। চার-ছয় মেরেই ৮৬ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।