চার জেলায় প্রতিভা বাছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে কাল থেকে শুরু হয়েছে প্রতিভাবান খুদে ফুটবলারদের জেলা পর্যায়ের বাছাইপর্ব ‘এয়ারটেল রাইজিং স্টার’। প্রথম দিনে বেছে নেওয়া হয়েছে সুনামগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। মুঠোফোনে এসএমএসের মাধ্যমে নাম নিবন্ধন করে খেলোয়াড়রা। এরপর এই চার জেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় ১৬ জন করে সেরা খেলোয়াড়। এদের পরে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের জন্য পাঠানো হবে।