চার দিনের ম্যাচে লাল-সবুজের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিসের ওপরই জোর দিচ্ছেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি কাপের পর প্রস্তুতি ম্যাচ হবে আরও। সেই ধারাবাহিকতায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দিনের প্রস্তুতি ম্যাচ। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক দলে থাকা ২৩ ক্রিকেটারে মধ্যে সাকিব আল হাসান চ্যাম্পিয়নস লিগ খেলতে ভারতে। বাকি ২২ ক্রিকেটারের সঙ্গে ডাকা হয়েছে লেগ স্পিনার নূর হোসেন ও একাডেমির অফ স্পিনার সোহাগ গাজী, পেসার আলাউদ্দিন বাবু এবং বাঁহাতি স্পিনার নাজমুল হোসেনকে (অপু)। প্রস্তুতি ম্যাচের জন্য এই ২৬ ক্রিকেটারকে নিয়ে করা হয়েছে বিসিবি লাল ও বিসিবি সবুজ দল। লাল দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সবুজ দলের শাহরিয়ার নাফীস।চার দিনের প্রস্তুতি ম্যাচের পর আগামী ৩ অক্টোবর শেরেবাংলা স্টেডিয়ামে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। ম্যাচটি হতে পারে দিবারাত্রির। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতি ওয়ানডে হতে পারে আরও একটি, সঙ্গে একটি টি-টোয়েন্টি ম্যাচও। ওই দুটি ম্যাচেরই ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম।