চার ফুটবলার নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলার বিষ ছড়িয়েছে লাওসের ফুটবলেও। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির চারজন ফুটবলার ম্যাচ পাতানোতে জড়িত থাকার অভিযোগে ৬০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন। যে এএফসি সলিডারিটি কাপে বাংলাদেশ নাম নিবন্ধন করেও সরে দাঁড়ায়, সেই টুর্নামেন্টেই গত বৃহস্পতিবার সর্বশেষ খেলেছেন এই চার ফুটবলার। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারায় লাওস। তবে এই চারজনের বিরুদ্ধে ২০১০ সালের পর থেকেই ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। এএফসি জানিয়েছে, এই চারজনের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে আরও বড় শাস্তি পেতে হতে পারে তাঁদের। এএফপি।