চার ফুটবলার নিয়ে ঢাকায় এমেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় ফুটবলার সংগ্রহে এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো হয়নি মোহামেডানের ফুটবল দল। ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ ভালো মানের বিদেশি কোচ ও বিদেশি খেলোয়াড় এনে ঘাটতি পোষাতে চেয়েছে। তারই অংশ হিসেবে সাদা-কালোরা এবার কোচ করেছে ক্লাবেরই সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা ইউজিগোকে। এমেকাকে বলা হয়েছিল, ঢাকার আসার সময় নাইজেরিয়া থেকে ভালো মানের খেলোয়াড় নিয়ে আসতে। কাল ঢাকায় আসা এমেকার সঙ্গী হয়েছেন চার নাইজেরিয়ান খেলোয়াড়। আরেকজন আসবেন সোমবার।আগামীকাল অনুশীলনে দেখার পরই মোহামেডান কর্মকর্তারা বুঝতে পারবেন কেমন মানের খেলোয়াড় এনেছেন এমেকা। জানা গেছে, এই খেলোয়াড়েরা নাইজেরিয়ার শীর্ষ লিগ আবুজায় নিজ নিজ দলে মূলত বেঞ্চেই থাকে। তাঁদের ধারে আনা হয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড আনেস্তার, ডিফেন্ডার চিনাগোরিও, স্ট্রাইকার যোশেফ ও ডিফেন্সিভ মিডফিল্ডার কেনেডি কাল বিকেএসপিতে দলের অনুশীলনে যোগ দেবেন। আজই মোহামেডান বিকেএসপি যাচ্ছে।