চার ফ্র্যাঞ্চাইজির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগেই মাহমুদউল্লাহকে অধিনায়ক করে বাংলাদেশের ক্রিকেটে নতুন সংযোজন চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। কাল ১৫ সদস্যের চূড়ান্ত দলের নাম দিয়েছে দলটি। কাল চূড়ান্ত দল ঘোষণা করেছে অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজিও। চোটের কারণে সাকিব আল হাসানকে পাচ্ছে না তারা। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ছাড়া রিজার্ভ খেলোয়াড়দের নাম দিয়েছে অন্য তিনটি দল। ২৭ ডিসেম্বর শুরু হওয়া প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পূর্বাঞ্চল মুখোমখি হচ্ছে উত্তরাঞ্চলের। সিঙ্গেল লিগ পদ্ধতির প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। ফাইনাল হবে বিপিএলের পর। ওয়ালটন মধ্যাঞ্চলমাহমুদউল্লাহ (অধিনায়ক), মোশাররফ হোসেন (সহঅধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, শুভাগত হোম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, ইলিয়াস সানি, নুরুল হাসান (উইকেটকিপার), শাহাদাত হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সানি, তালহা জুবায়ের। রিজার্ভ: মাহবুবুল আলম, সগীর হোসেন, তারেক আজিজ, শরীফউল্লাহ ও রনি তালুকদার।ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলঅলক কাপালি (অধিনায়ক), নাফিস ইকবাল (সহঅধিনায়ক), সাব্বির আহমেদ, আফতাব আহমেদ, মমিনুল হক, ফয়সাল হোসেন, ধীমান ঘোষ, আবুল হাসান, তাপস বৈশ্য, এনামুল হক জুনিয়র, ইয়াসিন আরাফাত, নাবিল সামাদ, কাজী কামরুল ইসলাম, মাহবুবল করিম ও রাজিন সালেহ। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলআবদুর রাজ্জাক (অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তুষার ইমরান, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, এনামুল হক, রুবেল হোসেন, আল আমিন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সালমান হোসেন ও মুরাদ খান। রিজার্ভ: মনির হোসেন, শাহরিয়ার নাফীস, নাসিরউদ্দিন ফারুক, তাপস ঘোষ ও ডলার মাহমুদ।বিসিবি উত্তরাঞ্চলমুশফিকুর রহিম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, মাইশুকুর রহমান, সাকলাইন সজীব, সোহরাওয়ার্দী শুভ, সাজেদুল ইসলাম, শফিউল ইসলাম, মাহমুদুল হাসান, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা ও লিটন দাস। রিজার্ভ: মুক্তার আলী, দেলোয়ার হোসেন, তাইজুল ইসলাম, হামিদুল ইসলাম, জুবায়ের আহমেদ, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, শুভাশিস রায় ও তানভীর হায়দার।