চার বছর পর জাতীয় হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ জাতীয় হকি হয়েছিল ২০০৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ফরিদপুর, রানার্সআপ ঢাকা জেলা। চার বছর পর আবার মাঠে গড়াচ্ছে এটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে ট্রাস্ট ব্যাংক ভিয়েলাটেক্স ২৮তম জাতীয় হকি প্রতিযোগিতা। সাতটি গ্রুপে এবার অংশ নিচ্ছে ২১টি দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার লিগ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে সেমিফাইনাল। ফাইনাল ২৪ জানুয়ারি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংক ও ভিয়েলাটেক্স। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।