চার বছর পর হামিদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন চার বছর আগে গুয়াংজু এশিয়ান গেমসে। এরপর থেকে উপেক্ষিতই দেশের অন্যতম সেরা ভারোত্তোলক হামিদুল ইসলাম অবশেষে ফিরলেন জাতীয় দলে। থাইল্যান্ডে ৭-১০ মে অনুষ্ঠেয় ইগাট কিংস কাপ ও প্রিন্স কাপ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে খেলবেন এসএ গেমসে সোনাজয়ী এই ভারোত্তোলক। আজই ব্যাংকক যাচ্ছেন দলের সঙ্গে।
সাম্প্রতিক সময়ে ফেডারেশনের আবাসিক ক্যাম্পে প্রাথমিক তালিকায় ছিল না হামিদুলের নাম। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এক কর্মকর্তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত ক্যাম্পে ডাক পান।
থাইল্যান্ডগামী পুরুষ দলে আরও আছেন মনোরঞ্জন রায় ও মুস্তাইন বিল্লাহ। মহিলা বিভাগের চার খেলোয়াড়: মোল্লা সাবিরা সুলতানা, ফাহিমা আক্তার, মাবিয়া আক্তার ও রোকেয়া সুলতানা।