প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০—টেস্ট ক্রিকেট দেখে ফেলেছে জাদুকরি এ সংখ্যাটি। লর্ডসে ভারত-ইংল্যান্ডের প্রথম ম্যাচটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০০তম। জাদুকরি সংখ্যার এই টেস্টে ঘটেছে আরেকটি অন্য রকম ঘটনা। দুই দলের চার ওপেনারই ছিলেন বাঁহাতি—ভারতের গৌতম গম্ভীর ও অভিনব মুকুন্দ আর ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেট এই ঘটনা দেখেছে কমপক্ষে ২৮ বার। প্রথম দেখেছে ২০০২ সালে। ২০০২ সালের অক্টোবরে শারজায় পাকিস্তানের পক্ষে ইনিংস ওপেন করেছিলেন তৌফিক ওমর ও ইমরান ফারহাত। অস্ট্রেলিয়ার ওপেনার ছিলেন ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার।