চার বীরশ্রেষ্ঠের নামে স্টেডিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বীরশ্রেষ্ঠের নামে স্টেডিয়ামের নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে কাল। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত—ঝালকাঠি স্টেডিয়ামের নাম হবে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের নামে মুন্সিগঞ্জ স্টেডিয়াম, রুহুল আমিনের নামে কক্সবাজার স্টেডিয়াম এবং ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের নামে শরীয়তপুর স্টেডিয়ামের নামকরণ করা হবে। এ ছাড়া মাগুরা স্টেডিয়ামের নাম হবে প্রয়াত আসাদুজ্জামানের নামে। নাটোরের লালপুর উপজেলা স্টেডিয়ামের নাম মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন স্টেডিয়াম হবে।