চার মাসের জন্য ফিটনেস ট্রেনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে দুই বছরের চুক্তি আগেই হয়েছে বাফুফের। তবে নতুন ফিটনেস ট্রেনার মোহামেত ইয়ামালির সঙ্গে এখনই দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চাইছে না বাফুফে। আপাতত তাঁর সঙ্গে চার মাসের চুক্তি করা হচ্ছে বলে জানালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ইয়ামালির সঙ্গে চার মাসের চুক্তি করব আমরা। চার মাস পর তার পারফরম্যান্স দেখে নতুন করে চিন্তাভাবনা করব। আগে আমরা তাকে ভালোভাবে দেখি। এখনই দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চাই না।’জানা গেছে, ইয়ামালির মাসিক বেতন হতে পারে সাড়ে ছয় হাজার ডলার। এক সপ্তাহ ধরে নতুন ট্রেনার আছেন দলের সঙ্গে। ইয়ামালির কাজের প্রশংসাই করলেন সালাউদ্দিন, ‘ও খুবই ভালো মানের ট্রেনার এবং একজন পেশাদার। আশা করি, ও দলের সঙ্গে থাকলে আমাদের খেলোয়াড়দের উন্নতিই হবে।’