চার ম্যাচ নিষিদ্ধ ভালদেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার জন্য শনিবারের এল ক্লাসিকোতে দেখেছিলেন লাল কার্ড। বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেস অশালীন গালিগালাজও করেছিলেন বলে খবর। আশঙ্কা করা হচ্ছিল, বড় শাস্তি পেতে হতে পারে। সেটাই সত্যি হলো। স্প্যানিশ লিগের চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ভালদেসকে। বার্সা অবশ্য সিদ্ধান্তটার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। তাতে লাভ না হওয়ারই কথা। এএফপি।