চার ম্যাচের নিষেধাজ্ঞা জেনোরো গাত্তুসোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি পেলেন জেনোরো গাত্তুসো। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে টটেনহামের কাছে হারের পর দলটির সহকারী কোচ জো জর্ডানকে ঢুস মারেন এসি মিলানের অধিনায়ক। তদন্ত শেষে গাত্তুসোকে আগামী চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। এর মানে দাঁড়াচ্ছে, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত (যদি ফাইনালে ওঠে মিলান) আর দেখা যাবে না তাঁকে। তবে এই শাস্তির বিরুদ্ধে কোনো আবেদন করবেন না ২০০৬-এর বিশ্বকাপজীয় মিডফিল্ডার। এএফপি।