প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের চতুর্থ ম্যাচেই প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন পিটার ফরেস্ট। ১৩৬ বলে আসা সেঞ্চুরিটি গত দেড় দশকে অস্ট্রেলিয়ার তৃতীয় মন্থরতম সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরি করেই একটি অস্ট্রেলীয় রেকর্ড করে ফেলেছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম চারটি ওয়ানডে শেষে সবচেয়ে বেশি রান (২৩৮) করা অস্ট্রেলীয় এখন ফরেস্ট। গতকালের ১০৪ রানের আগে তিন ম্যাচে করেছিলেন ৬৬, ১৬ ও ৫২ রান। ফলে পেছনে পড়ে গেলেন প্রথম চার ম্যাচে ২০৮ রান করা বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০০৩ সালে প্রথম চার ম্যাচে ক্লার্ক করেছিলেন ৩৯, ৫৫*, ৭৫* ও ৩৯*। সব দেশ মিলিয়ে রেকর্ডটি অ্যালান ল্যাম্বের (২৭৯ রান)। ইংল্যান্ডের এই ব্যাটসম্যান ১৯৮২ সালে ওয়ানডে অভিষেকের পরের চার ম্যাচে করেছিলেন ৩৫*, ৯৯, ১১৮ ও ২৭ রান।