চার শয় নয়, বোল্টের চোখ তিন শয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা শুনে একটু স্বস্তি পেতে পারেন মাইকেল জনসন—২০১২ অলিম্পিকের আগে আর ৪০০ মিটারে দৌড়াবেন না উসাইন বোল্ট।জ্যামাইকান এই স্প্রিন্টার এর আগে বলেছিলেন এই বছরই তিনি ৪০০ মিটারের রেকর্ডটা পুরতে চান হাতের মুঠোয়। এখন মত পাল্টে বোল্ট বলছেন ৪০০ মিটারে জনসনের ৪৩.১৮ সেকেন্ডের রেকর্ডটা ভাঙার চেষ্টা করবেন আগামী লন্ডন অলিম্পিকের পর, ‘ভবিষ্যতে কোথাও হয়তো দৌড়াব ৪০০ মিটারে। তবে আশা করি, সেটা ২০১২ সালের পর।’পরিবর্তিত পরিকল্পনায় চার শর আগে তিন শ মিটারেই রেকর্ড গড়তে চান বোল্ট, ৩০.৮৫ সেকেন্ড টাইমিং নিয়ে যে রেকর্ডের মালিকও জনসন, যদিও এই দূরত্বের দৌড়টা বড় কোনো প্রতিযোগিতায় হয় না বলে আইএএএফ ওটিকে রেকর্ড বলে স্বীকৃতি দেয় না। আগামী ২৭ মে অস্ট্রাভায় ৩০০ মিটারে দৌড়াবেন তিনি। সেদিকে তাকিয়ে ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক বলছেন, ‘৩০০ মিটারের জন্য আমি অনুশীলন করেছি। কাজেই আমি দৌড়াতে চাই। প্রথমবারের মতো এই ইভেন্টে আমার প্রতিদ্বন্দ্বিতা। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমি ভালো টাইমিং করতে পারব।’অস্ট্রাভায় দৌড়ানোর জন্য আয়োজকদের কাছ থেকে ৩ লাখ মার্কিন ডলার পাবেন বোল্ট, রেকর্ড গড়তে পারলে পাবেন বাড়তি ৩০ হাজার ডলার। এএফপি, ওয়েবসাইট।