প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ঢুকে গেল রেকর্ড বুকে। জয়াবর্ধনের ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস তো আছেই। তার ওপর জয়াবর্ধনে, সাঙ্গাকারা, মরগান ও ব্রড হয়েছেন স্টাম্প আউট। কিসওয়েটার ও সাঙ্গাকারার করা চারটি স্টাম্পিং ম্যাচটিকে নিয়ে গেছে এমন এক তালিকায় যেখানে আছে শুধু চারটি ম্যাচ। ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড এটি। ১১১৭ নম্বর ম্যাচটিতে প্রথম চারটি স্টাম্পিং দেখেছিল ওয়ানডে ক্রিকেট। ১৯৯৬ সালে টরন্টোতে সাহারা কাপে তৃতীয় ম্যাচটিতে ভারত ও পাকিস্তানের দুজন করে চারজন স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। এরপর ২০০২ সালে কলম্বোতে চ্যাম্পিয়নস ট্রফিতে কেনিয়া (৩) ও দক্ষিণ আফ্রিকার (১) ম্যাচে এবং ২০০৫ সালে সুনামি আপিল ম্যাচে বিশ্ব একাদশ (৩) ও এশিয়া একাদশের (১) ম্যাচে চারজন করে এভাবে আউট হয়েছিলেন।