চার হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩, ০, ৬, ৭, ১৫ ও ৩৭। রাঁচির আগে সর্বশেষ ছয় ওয়ানডেতে বিরাট কোহলির স্কোর। হঠাৎ করেই যেন আইসিসি বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের ফর্ম পড়ে গিয়েছিল। তবে এই ছয় ম্যাচ ধরেও সর্বশেষ ১৮ ম্যাচে ১০২৭ রান কোহলির। গড় ৬০-এর ওপরে। কাল তো একটি মাইলফলকই ছুঁয়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যান, ৪ হাজার রান করলেন মাত্র ৯৩ ইনিংসে। ইনিংসের হিসাবে দ্বিতীয় দ্রুততম। ৮৮ ইনিংসে ৪ হাজার পেরোনো ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসই শুধু কোহলির ওপরে। ওয়ানডে অভিষেকের ৪ বছর ১৫৪ দিনের মাথায় ৪ হাজার পেরিয়েছেন কোহলি। সময়ের হিসাবে যেটি তৃতীয় দ্রুততম। তাঁরই দুই স্বদেশি রাহুল দ্রাবিড় (৩ বছর ২৫৮ দিন) ও মহেন্দ্র সিং ধোনিই (৪ বছর ৩৯ দিন) আছেন তাঁর ওপরে।