চারদিনের ম্যাচেও উজ্জ্বল সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফটি করার পর বল হাতেও ৪ উইকেট। অনেক দিন পর বড় দৈর্ঘ্যের ম্যাচে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনটা হলো প্রত্যাশামতো। আগের দিন নিয়েছিলেন ২ উইকেট। কাল ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই পরপর দুই ওভারে আরও ২ উইকেট তুলে হ্যাম্পশায়ারকে অলআউট করেছেন ২৩৯ রানে। প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে ৪ উইকেটের সঙ্গে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষের আগে ২ উইকেট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ২৪ ওভার বোলিং করে দিয়েছেন ৮৫ রান। ফলোঅনে পড়া হ্যাম্পশায়ার শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেটে ২৬৯ রান করেছে। লিড ১০৫ রানের। চারদিনের ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়টা তাই দেখতেই পাচ্ছে সাকিব আল হাসানের দল। ওয়েবসাইট।