চারশতে ৩৯৪ শারমিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউনিখে বিশ্বকাপ শ্যুটিংয়ে ১৩৮ জন শ্যুটারের মধ্যে ৩৮তম হয়েছেন শারমিন আক্তার (রত্না)। তবে এতে হতাশার কিছু নেই । দশ মিটার এয়ার রাইফেলে কাল নিজের সেরা স্কোরটাই করেছেন গত এসএ গেমসে ব্যক্তিগত সোনা এবং কমনওয়েলথ গেমসে দলীয় সোনা জেতা শারমিন, ৪০০ তে করেছেন ৩৯৪। ২০০৪ দক্ষিণ এশীয় গেমসে সোনা জয়ী শারমিন আক্তার ৩৮৯ করে ৯৯তম এবং একই স্কোর করে সাবরিনা সুলতানা ৯৭তম স্থান পেয়েছেন। অলিম্পিকের জন্য এমকিউএস (মিনিমাম কোয়ালিফিকেশন স্কোর) ৩৭৫। তিনজনই এই স্কোরের চেয়ে অনেক বেশি করেছেন। তবে তার অর্থ এই নয়, এমকিউএস করলেই অলিম্পিকে সুযোগ মিলবে।