চারে উঠল ব্রাজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা র্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগোল ব্রাজিল৷ কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা উঠে এসেছে চতুর্থ স্থানে৷ ২০১১ সালের জুলাইয়ের পর এটাই ব্রাজিলের সর্বোচ্চ অবস্থান৷ লাতিন দেশগুলোর মধ্যে কলম্বিয়া, উরুগুয়ে ও আর্জেন্টিনা আছে যথাক্রমে পাঁচ, ছয় ও সাতে৷ র্যাঙ্কিং শীর্ষে যথারীতি স্পেন৷ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা ২০১১-এর সেপ্টেম্বর থেকেই ধরে রেখেছে শীর্ষ স্থান৷ জার্মানি ও পর্তুগাল পরের দুটি স্থানে৷ বিশ্বকাপের ৩২ দলের মধ্যে সবার নিচে অবস্থান অস্ট্রেলিয়ার (৫৯তম)৷
গত মার্চের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাংলাদেশ এক ধাপ এগিয়ে উঠে এসেছে ১৬২ নম্বরে৷ তথ্যসূত্র: ফিফা৷