চারে উঠলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ছিলেন সপ্তম স্থানে। আমেরিকান এক্সপ্রেস গলফের দ্বিতীয় দিনে কিছুটা এগিয়েছেন টুর্নামেন্টের ফেবারিট সিদ্দিকুর রহমান। কাল ৬৮ শটে খেলা শেষ করে প্রথম দিনের সেরা গগনজিৎ ভুলারের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন চতুর্থ স্থানে। পারের চেয়ে সব মিলিয়ে ৫ শট কম খেলেছেন সিদ্দিকুর। তবে এদিন সবচেয়ে বেশি ভালো খেলেছেন মোহাম্মদ জাকিরুজ্জামান। সপ্তম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই গলফার। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেলে ভারতের শামীম খান রয়েছেন শীর্ষে।