চারে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে ছিলেন সবার ওপরে, বজ্রবৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় রাউন্ডে কিছুটা খারাপ (৭২ শট) করে চলে গিয়েছিলেন পাঁচে। ইন্দোনেশিয়ান মাস্টার্সের তৃতীয় রাউন্ডে গতকাল পারের চেয়ে ৩ শট কম খেলে সব মিলিয়ে ২০৭ শট নিয়ে চারে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। আজ শেষ দিন সাড়ে সাত লাখ ডলারের এই টুর্নামেন্টের।শীর্ষে থাকা বিশ্বের ২ নম্বর গলফার ইংল্যান্ডের লি ওয়েস্টউডের চেয়ে ৭ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। শেষ শটটা বগি হলেও তিন রাউন্ড শেষে পারের চেয়ে ১৬ শট কম খেলা ওয়েস্টউড নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫ শট এগিয়ে আছেন। আজ ৩৮তম জন্মদিনে এই টুর্নামেন্টটি জিতলে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়ে যেতে পারেন এর আগে ১৭ সপ্তাহ শীর্ষে থাকা ওয়েস্টউড। ওয়েবসাইট।