চারেই সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকাও ওপেনের প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলেছিলেন সিদ্দিকুর। কাল দ্বিতীয় রাউন্ডে খেললেন পারের চেয়ে ৩ শট কম। শট দুটি বেশি খেললেও বদলায়নি সিদ্দিকুরের অবস্থান। পারের চেয়ে মোট ৮ শট কম খেলে আগের দিনের মতোই চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার। সঙ্গে অবশ্য চারে আছেন আরও চারজন। পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে ভারতের গগনজিৎ ভুল্লার। তথ্যসূত্র: ওয়েবসাইট।