চার্চিলে আপুসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে অনেকটা নীরবেই ঢাকা ছেড়েছেন। ক্ষোভে-অভিমানেই তাঁর বাংলাদেশ ছেড়ে যাওয়া। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রধান কোচের দায়িত্ব হারিয়ে এবার ভারতের আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের কোচ হচ্ছেন যোসেফ আপুসি। ফেসবুকে কাল এমন আভাসই দিয়েছেন নাইজেরিয়ান কোচ। লিখেছেন, ‘আমার প্রিয় ফুটবলারদের ধন্যবাদ। তোমরা আমাকে গর্বিত করেছ। তোমাদের বিদায় বলতে আমার খারাপই লাগছে। কিন্তু এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগ দেওয়াটা কোচদের কাজেরই একটা অংশ। আমি ভারতের চার্চিল ব্রাদার্সে যোগ দিতে যাচ্ছি।’
দুই বছর আগে আপুসি শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছিলেন ফুটবলার হিসেবে। কিন্তু পরে সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন। এক মৌসুম পরই দায়িত্ব দেওয়া হয় প্রধান কোচের।