প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে বুলাওয়েতে অপরাজিত ১৯৪ রান করে বিশ্ব রেকর্ড করেছিলেন চার্লস কভেন্ট্রি। তবে ম্যাচ শেষে মাথা নিচুই ছিল জিম্বাবুয়ের এই ওপেনারের। তামিম ইকবাল ১৫৪ রান করে যে জিতিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সেই দুজনই জুটি বাঁধলেন দুরন্ত রাজশাহীর হয়ে। ৭ ওভারের উড়ন্ত সূচনায় আসে ৮৫ রান। যার ৬২-ই কভেন্ট্রির। মাত্র ২৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ম্লান করে দিয়েছেন তামিমের মতো বিস্ফোরক ব্যাটসম্যানকেও। বড় রানের ম্যাচে পরে দলও জিতেছে ৪ রানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করতে গিয়ে তেমন ভাবতে হয়নি নির্বাচকদের।