চার্লসটন শিরোপা এবারও সেরেনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আসরের চ্যাম্পিয়ন। চার্লসটনে অনুষ্ঠিত ফ্যামিলি সার্কেল কাপের এবারের শিরোপাটাও ঘরে তুললেন সেরেনা উইলিয়ামস।টানা দ্বিতীয় আর ক্যারিয়ারের তৃতীয় চার্লসটন শিরোপা জয়ের পথে গতকাল রোববার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারান সেরেনা। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা জেতেন ৩-৬, ৬-০, ৬-২ গেমে।মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে সেরেনা। আর ইয়াঙ্কোভিচ সাবেক এক নম্বর। স্বাভাবিকভাবেই ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করা হচ্ছিল। সেটা অবশ্য হয়নি। প্রথম সেটে এগিয়ে যান ইয়াঙ্কোভিচ। তবে পরের দুই সেটে ইয়াঙ্কোভিচকে উড়িয়ে দিয়ে ম্যাচটি নিজের করে নেন ৩১ বছর বয়সী সেরেনা। সূত্র: রয়টার্স।