চার্লসের টানা সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতেই প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জনসন চার্লস। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার কাল জিম্বাবুয়ের বিপক্ষে আবার সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি করেছেন ড্যারেন ব্রাভোও (১০০*)। চার্লস-কাইরান পাওয়েলের (৭৯) উদ্বোধনী জুটিতে এসেছে ১৬৮। গ্রেনাডার প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়রা করেছে ৪ উইকেটে ৩৩৭। জবাবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জিম্বাবুয়ে ৪ উইকেটে করেছে ৪৭। ওয়েবসাইট।