চালক ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি এখন রিকশা চালাই...বেঙ্গালুরুতে!’ রিকশা নয়, অটো রিকশা চালিয়েছেন তিনি। তবু মাইকেল ক্লার্ক কি গানটা গাইছিলেন সেটি চালানোর সময়? ‘সখিনা’র খোঁজে তিনি বেঙ্গালুরু যাননি, অস্ট্রেলিয়ার চার টেস্টের ভারত সফরে গেছেন ধারাভাষ্যকার হিসেবে। তবে বেঙ্গালুরুতে গিয়ে ঠিকই অটোরিকশা নিয়ে রাস্তায় নেমে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক। তাঁর ভাষায় অবশ্য রিকশা নয়, বাহনটার নাম টুক-টুক। রিকশা চালনার ভিডিও ক্লার্ক নিজেই দিয়েছেন ফেসবুক পেজে। আর কী ‘ঔদ্ধত্য’! এখনই নিজেকে টুক-টুক চালানোতে ‘মাস্টার’ও দাবি করছেন! ভিডিওটির ক্যাপশনে ক্লার্ক লিখেছেন, ‘টুক-টুক চালানোর কৌশলে তো দক্ষ হয়ে গেলাম! বেঙ্গালুরুতে ফিরতে পেরে ভালো লাগছে, যেখানে সবকিছুর শুরু হয়েছিল।’ সবকিছুর শুরু বলতে, বেঙ্গালুরুতেই ২০০৪ সালে টেস্ট অভিষেক হয় ক্লার্কের। এবার টুক-টুক চালানোয়ও হলো হাতেখড়ি। ইন্ডিয়া টুডে।