চালক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইনা নেওয়াল
সাইনা নেওয়াল

যাত্রী আছে, কিন্তু বাসচালক নেই! ম্যাচ শেষ করে তাই গেমস ভিলেজে ফিরতে পারছিলেন না ভারতীয় অ্যাথলেটরা। ঘটনাটি পরশু দিনের। ব্যাডমিন্টনে থাইল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা শেষ হতে একটু রাতই হয়ে গিয়েছিল। খেলা শেষে সাইনা নেওয়ালরা গেমস ভিলেজে ফিরতে গিয়ে দেখেন ফিরতি বাস ঠায় দাঁড়িয়ে আছে। চালকের কোনো হদিসই নেই! অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি বাসচালককে। এদিকে সময়মতো ভিলেজে না ফিরলে আবার রাতের খাবারটুকুও জুটবে না। বেশ ঝামেলাতেই পড়েছিল ভারতের ব্যাডমিন্টন দল। প্রায় আধঘণ্টা অপেক্ষার পরও চালককে না পেয়ে ব্যাপারটা জানানো হয় স্বেচ্ছাসেবকদের। তারাই পরে অন্য এক চালককে নিয়ে আসেন। হাঁফ ছেড়ে বাঁচেন সাইনারাও। ইন্ডিয়া টুডে।