চিকিত্সকের শরণাপন্ন শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের সময় থেকেই ইনজুরি সমস্যা একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় শিবিরে। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে ভারতীয় সমর্থকদের জন্য আরও ভয়াবহ দুঃসংবাদ নিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার। গোড়ালির ইনজুরির কবলে পড়ে খেলতে পারেননি আজকের প্রথম ওয়ানডেটি। এখন হয়তো ইংল্যান্ডে চিকিত্সকের শরণাপন্নই হতে হবে লিটল মাস্টারকে।গোড়ালির এই ইনজুরিটি অনেক দিন ধরেই ভোগাচ্ছিল টেন্ডুলকারকে। কিন্তু পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজটির আগেই অবস্থার বেশ অবনতি হয়েছে তাঁর। এখন রোববার বা সোমবারে চিকিত্সকের কাছে যাবেন ৩৮ বছর বয়সী টেন্ডুলকার। পরীক্ষার পর বোঝা যাবে, বাকি ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন কি না।টেস্ট সিরিজের সময় থেকেই ইনজুরির কারণে খেলতে পারছেন না বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা ও জহির খান। এখন টেন্ডুলকারও মাঠে নামতে না পারলে সেটা ভারতের জন্য একটা বড় ধাক্কাই বলতে হবে। পিটিআই।