চিকিৎসক যখন রোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হঠাৎ চোট, কিংবা শরীর খারাপ। ফিজিওই শেষ ভরসা। সেই শেষ ভরসাই কিনা চোটের শিকার! ইনি গেরি লিউইন, ইংল্যান্ড দলের ফিজিও । তাঁর চোট পাওয়ার উপলক্ষটা বেশ অভিনব—গোল উদ্যাপন করতে গিয়ে!
১-০ গোলে িপছিয়ে থাকা ইংল্যান্ড সবে ম্যাচে ফিরল, ড্যানিয়েল স্টারিজের ভলিতে ১-১। সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ল ইংল্যান্ড। খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের গোল উদ্যাপনের সঙ্গী গেরিও। কিন্তু বেচারা, অ্যাঙ্কেলে চোট পেলেন। বয়সও তো কম নয়—৫০। মাঠ থেকেই তাঁর ঠাঁই হলো হাসপাতালে।
ফিজিওর এমন চোট ভাবিয়ে তুলছে ইংলিশ কোচ রয় হজসনকে। খেলোয়াড়েরা চোটে পড়লে এখন সারাবেন কে! তাই যতই চিন্তা হজসনের। এ ফাঁকে ঘটানাটা নিজের মুখে বর্ণনাও করলেন ইংল্যান্ড কোচ, ‘গোল উদ্যাপন করতে গিয়ে গেরি খানিকটা লাফিয়ে ওঠেন। ভারসাম্য রাখতে না পারায় ওঁর পা একটা বোতলের ওপর পড়ে। এতেই অ্যাঙ্কেলে চোট লাগে। এটি সত্যি যন্ত্রণাদায়ক। এই চোট গেরির বিশ্বকাপ শেষ করে দিল। আমি ভয় পাচ্ছি ওঁর জন্য। এটি সত্যি দুঃখজনক।’
অাহা রে গেরি! ওয়েটসাইট।