চিঙ্গোকার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলা হতো, জিম্বাবুয়ে ক্রিকেটের আজীবন চেয়ারম্যান তিনি। তাঁর পদের বয়স যে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বয়সের সমান! সেই ১৯৯২ সাল থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধানের দায়িত্বে ছিলেন পিটার চিঙ্গোকা। ‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ অবিশ্বাস্য হলেও সত্যি, এখন আর তিনি প্রধান নেই! ২২ বছর পর অবশেষে পদত্যাগ করেছেন চিঙ্গোকা। দায়িত্বের পুরোটা জুড়ে একের পর এক বিতর্ক ছিল তাঁর সঙ্গী। খেলোয়াড় বিদ্রোহ থেকে শুরু করে নানা ঘটনায় অনেকবারই টালমাটাল হয়েছে পদ। সরকারের আস্থাভাজন হওয়ায় টিকে গেছেন প্রতিবারই। কিন্তু ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বছর দুয়েক ধরে চলে আসা বিতর্কে ধাক্কা আর সামলাতে পারলেন না। দায়িত্ব ছাড়তেই হলো এবার। নতুন চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি এখনো। আপাতত দায়িত্ব চালাবেন ভাইস চেয়ারম্যান উইলসন মানাসে। ক্রিকইনফো।