চিতালুর স্বীকৃতি চায় জাম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছর ধরে জার্ড মুলারের অধিকারে থাকা ৮৫ গোলের রেকর্ডটা টপকালেন। জিকোর দাবি করা ৮৯ গোল টপকে করলেন ৯০ গোল। এক পঞ্জিকাবর্ষে ৯০ গোল করলেন বার্সেলোনার আর্জেন্টাইন বিস্ময় লিওনেল মেসি। কিন্তু বিশ্ব রেকর্ড আসলে করতে পারেননি। রেকর্ডটা হঠাৎই কোন অখ্যাতির অন্ধকার থেকে উঠে আসা গডফ্রে চিতালুর। জাম্বিয়ার প্রয়াত স্ট্রাইকার যে করেছিলেন ১০৭ গোল! জাম্বিয়া ফুটবল ফেডারেশন মেসির রেকর্ডকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ জানানোরই সিদ্ধান্ত নিয়েছে। জাম্বিয়া ফুটবল ফেডারেশনের মুখপাত্র এরিক মাওয়ানজা বিবিসিকে বলেছেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই এটা প্রমাণের প্রশ্ন নয়, সত্যাসত্য যাচাই করারও নয়, অথবা এটাও দেখার নয়, সত্যিই সে গোলগুলো করেছিল কি না। এ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রশ্নটা হলো, সে কেন এত দিনেও স্বীকৃতিটা পেল না, এটাই আমরা দেখছি।’ ফিফা মহাসচিব জেরোম ভালকের সঙ্গেও এটা নিয়ে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন মাওয়ানজা। এর আগে জাম্বিয়া ফেডারেশনকে ফিফা জানিয়ে দেয় পর্যাপ্ত তথ্য না থাকায় চিতালুর ব্যাপারটি তাদের পক্ষে যাচাই-বাছাই করা সম্ভব নয়। ওয়েবসাইট।