চিপকের অন্য রেনেসাঁ
ক্রিস গেইল? চন্দরপল-সারওয়ান? নাকি কাইরন পোলার্ড? কে হবেন আজ ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ? সেই হিসাব পরে। মাঠে নামার আগে ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের দুশ্চিন্তার তালিকায় শুরুতেই থাকতে পারে চিপকের আবহাওয়া!চেন্নাইয়ের আবহাওয়া খুবই গরম। এখানকার সাংবাদিকেরাই বলেন, চেন্নাইয়ে তিনটি ঋতু—হট, হটার আর হটেস্ট! শুধু খেলোয়াড় নয়; মাঠের দর্শকদের জন্যও এই গরম খুবই অস্বস্তির।তবে এবার একটু স্বস্তির সুবাতাস থাকছে। আক্ষরিক অর্থেই। চিপকের চিদাম্বরম স্টেডিয়ামের একদম পাশেই মেরিনা সৈকত। সেই সৈকতের হু হু বাতাস যাতে বিনা বাধায় আসতে পারে, এ জন্য নতুন করে ঢেলে সাজানো হয়েছে স্টেডিয়ামটি। বলা হচ্ছে, স্টেডিয়ামটিতে নাকি রেনেসাঁর ছোঁয়া লেগেছে। সূর্যের গনগনে তাপ থেকে দর্শকদের বাঁচাতে গ্যালারির ওপর বসানো হয়েছে ছাদ।মাঠ দেখার পর সাংবাদিকেরা প্রশংসা করছেন যুক্তরাজ্যের হপকিন্স আর্কিটেক্টসের। ৪০ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটি নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব ছিল এই প্রতিষ্ঠানের কাঁধেই। অ্যান্ডি ফ্লাওয়ার তাই কিছুটা দুশ্চিন্তামুক্ত তো হতেই পারেন। তা ছাড়া এ মাঠে ৬ মার্চ একটা ম্যাচও খেলে গেছে ইংল্যান্ড। যে ম্যাচে তারা ১৭১ রানে অলআউট হয়েছিল ঠিকই, তার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেয় ৬ রানের দারুণ এক জয়। ওয়েবসাইট।