চিরশয্যায় আরেক ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন আরেক বর্ষীয়ান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইয়ান স্মিথ গত মঙ্গলবার মারা গেছেন ৯০ বছর বয়সে। ১৯৪৭ থেকে ১৯৫৭ পর্যন্ত ৯টি টেস্ট খেলে পেয়েছেন ১২ উইকেট। তবে তিনি বিখ্যাত হয়ে আছেন নটিংহামে অভিষেক ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে। দক্ষিণ আফ্রিকা দলে নিয়মিত হতে না পারলেও ঘরোয়া দল নাটালের হয়ে দুর্দান্ত ছিলেন এই লেগ স্পিনার, ৯৭ ম্যাচ খেলে ২২.৫৫ গড়ে নিয়েছিলেন ৩৬৫ উইকেট। ইয়ান স্মিথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো।