প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ বছর বয়সেও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রায়ান গিগস। পরশু সোয়ানসির বিপক্ষে ম্যাচটা দিয়ে প্রিমিয়ার লিগে তাঁর ২২তম মৌসুম শুরু করেছেন। ১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর সবচেয়ে বেশি ম্যাচ (৬২১) খেলার রেকর্ডও এই মিডফিল্ডারের। এর পরেই আছেন গোলরক্ষক ডেভিড জেমস (৫৭২)। গিগসকে কেউ যদি ছুঁতে পারেন, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডই পারবেন। ৩৫ বছর বয়সী চেলসি মিডফিল্ডার খেলেছেন ৫৫৩টি ম্যাচ। তবে মাঠে বেশি সময় খেলার দিক দিয়ে আবার সবার চেয়ে এগিয়ে জেমস (৫১২৯৮ মিনিট)। এদিক দিয়ে দ্বিতীয় ল্যাম্পার্ড (৪৬২৩২ মিনিট) এগিয়ে গিগসের চেয়ে (৪৫৯৭৮ মিনিট)।