চিরসবুজ বুফন-পিরলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের জার্সি অবমুক্তকরণ অনুষ্ঠানে বুফন ও পিরলো: ফাইল ছবি
জাতীয় দলের জার্সি অবমুক্তকরণ অনুষ্ঠানে বুফন ও পিরলো: ফাইল ছবি

দুজনের বয়সের যোগফল ৭১৷ কিন্তু প্রায় সবকিছু জেতার পরও এই বয়সে জিয়ানলুইজি বুফন আর আন্দ্রেয়া পিরলোর সাফল্যক্ষুধা এতটুকু কমেনি৷
‘আমি এখনো ক্ষুধার্ত’—ব্রাজিলের রেকর্ড পঞ্চম শিরোপা ছুঁয়ে ফেলার অভিযান শুরুর আগে বলছেন বুফন৷ ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী গোলরক্ষক এখনো পোস্টের িনচে আস্থার প্রতীক৷ ব্রাজিলে অবশ্য তাঁর জন্য বড় পরীক্ষাই অপেক্ষা করছে৷ শেষ অাট বা সেমিতে ব্রাজিল অথবা স্পেনের সামনে পড়তে পারে ইতালি৷ সেই বাধা পেরোতে ইতালির বড় ভরসা হয়ে উঠতে পারেন বুফন৷ অবশ্য এ আর নতুন কী!
বুফন তো এমন পরীক্ষা বহুবার দিয়েছেন৷ যেমন দিয়েছেন পিরলো৷ বুফন-পিরলো মিলে খেলেছেন ২৪৭টি আন্তর্জাতিক ম্যাচ৷ ১৩৯টিই জুভেন্টাস গোলরক্ষক বুফনের। আজ্জুরিদের হয়ে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। পিরলোর আন্তর্জাতিক ম্যাচ ১০৮টি৷ দুজনে অনেকটা সময় জুভেন্টাসের জার্সি গায়ে খেলার কারণে একটা বোঝাপড়াও গড়ে উঠেছে৷ কোচ সিজার প্রানদেল্লির জন্য যা বড় এক আশীর্বাদই৷ দলের নতুন খেলোয়াড়দের জন্য এই দুজন প্রেরণাও৷
বুফন দলে নিয়মিত খেলছেন ২০০২ বিশ্বকাপ বাছাইপর্ব েথকেই৷ ওই বাছাইপর্বের চতুর্থ ম্যাচে ফ্রান্সেস্কো টলডোর জায়গায় সুযোগ পেয়ে বুফন সেই যে নিজের জায়গা করে নিয়েছেন, তাঁকে আর কেউ সরাতে পারেনি আজও। ২০০৬ বিশ্বকাপে তো দলকে বিশ্বকাপই জেতালেন৷ ফাইনালের আগ পর্যন্ত পোস্টের নিচে বুফন িছলেন অনেকটাই চীনের প্রাচীর, গোল খেয়েছেন মাত্র দুটি৷ ফাইনালে অতিরিক্ত সময়ে বুফন হয়ে ওঠেন আরও দুর্ভেদ্য, ফিরিয়ে দেন জিদানের দুর্দান্ত এক হেড৷ আজ্জুরিরা শেষ পর্যন্ত চতুর্থ বিশ্বকাপ জিতল, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জয় ৫-৩ গোলে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ভালো কাটেনি বুফনের৷ প্রথম ম্যাচেই বিরতির সময় ছাড়লেন মাঠ৷ প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্র করল ইতালি৷ তারপরের ঘটনা তো সবারই জানা৷ প্রথম রাউন্ডেই ইতালির ছুটি।
সেই বুফন স্বমহিমায় ২০১২ ইউরোতে৷ গোলপোস্ট আগলেছেন যথারীতি আস্থা নিয়ে৷ অধিনায়কের বাড়িত দায়িত্বও ছিল কাঁধে৷ দলকে তুলে এনেছেন ফাইনালে৷ শেষ লড়াইয়ের আগ পর্যন্ত গোল হজম করেছেন তিনটি৷ যদিও ফাইনালটা ভালো কাটেনি, চার গোল হজম করেছেন!
এ মৌসুমে সিরি ‘আ’ তে বুফনের বিপক্ষে গোল হয়েছে মাত্র ২৩টি৷ লম্বা লিগে গোলের এই সংখ্যা যথেষ্ট কমই৷ এমন একজন বিশ্বস্ত গোলরক্ষক ইতালির জন্য বড় সম্পদও৷ যিনি জানেন কীভাবে বিশ্বকাপে ভালো করতে হবে, ‘জমাট রক্ষণ নিয়ে আমাদের খেলতে হবে পরিকল্পিত ফুটবল, যেন নিজেদের ভুলে ম্যাচ হারতে না হয়৷ সবাইকে হারানো সহজ হবে না৷ আমাদের হারাতে হলে অন্য দলগুলোকেও বেশ কাঠখড় পোড়াতে হবে।’
বুফন পোস্টের নিচে থাকেন, দলের খেলাটা সবচেয়ে ভালো দেখেন তিনিই৷ চিৎকার করে পেছন থেকে দল পরিচালনা করার সুবিধা আছে তাঁর৷ পিরলোর দায়িত্বটা আলাদা৷ মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে হয় তাঁকে৷ এই পিরলোয় মুগ্ধ ইতালির সাবেক কোচ মার্সেলো লিপ্পি একবার বলেছিলেন, ‘পিরলো নেতৃত্ব দেয় নীরবে। ওর হয়ে কথা বলে ওর পা দুটি।’
পিরলোর দূরদৃষ্টি, কৌশল, দুর্দান্ত পাস, আর গোল করার ক্ষমতা ইতালিকে এনে দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ জয়৷ ২০০৬ বিশ্বকাপের টিকিট আজ্জুরিরা কীভাবে পেয়েছিল, অনেকেরই জানা৷ স্কটল্যান্ডের বিপক্ষে পিরলোর ফ্রিকিক থেকে জোড়া গোল ইতািলকে তুলে দেয় বিশ্বকাপে৷ এরপর বিশ্বকাপের মঞ্চেও আলোকিত পিরলো, প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে গোল করেছেন, করিয়েছেন৷ দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ড্রয়ে (১-১) আলবার্তো জিলার্দিনোর গোলটি আসে পিরলোর ক্রস থেকেই। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-০ জয়ের প্রথম গোলটি তৈরি করে দেন পিরলোই৷ ফাইনালে মাতেরাজ্জির সমতাসূচক গোলটিও এসেছিল তাঁর কর্ণার থেকে।
বুফনের বয়স এখন ৩৬, পিরলো ৩৫৷ এই বয়সেও তাঁরা আলাদা৷ দুজনই চান ইতালিকে ‘পেন্টা’ জেতাতে। ‘চিরসবুজ’ শব্দটার জন্ম বোধহয় বুফন-পিরলোদের জন্যই!