চিরস্থায়ী টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান ব্যবসায়ী লুইস মেয়ার ব্লুমবার্গকে আপনার ঈর্ষা হতেই পারে। ‘চিরস্থায়ী টিকিটে’র সৌজন্যে মারাকানায় ভদ্রলোক যখন যে ম্যাচ খুশি দেখতে পারেন। তবে একটা কিন্তু আছে, বিশ্বকাপের ম্যাচ ছাড়া। ১৯৫০ সালে যখন মারাকানা নির্মিত হয়, ৩০০০ দাতাকে দেওয়া হয় এই বিশেষ টিকিট। দুই দশক আগে ব্লুমবার্গ তেমনি একজনের কাছ থেকে এটা কিনে নেন। তবে বিশ্বকাপের স্বত্ব ফিফার হওয়ায় ব্লুমবার্গের অধিকার এখানে খাটছে না। স্টেডিয়াম কর্তৃপক্ষ তাই এই বিশেষ টিকিটধারীদের ২২৫০ ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন। ব্লুমবার্গকে তাই বিশ্বকাপ দেখতে হবে টিভিতে। তবে এই টিকিটের সৌজন্যে ম্যাডোনা, রোলিং স্টোনস আর ফ্রাঙ্ক সিনাত্রাদের কনসার্ট দেখতে পাওয়াটা তাঁর বড় সান্ত্বনা। এএফপি।