চিলি হারাল অস্ট্রেলিয়াকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেক্সিস সানচেজের প্রতিভা সম্পর্কে আগে থাকেই পরিচিত ফুটবলবিশ্ব। বার্সেলোনার এ তারকা ক্লাব ফুটবলে নিজের জাত চিনিয়েছেন আগেই। দেশের জার্সিতেও যে তাঁর ধার সমান, সেটি বোঝালেন আজ। কুইয়াবার অ্যারেনা পানটানালে সানচেজ, হোর্হে ভালদিভিয়া ও জাঁ বেসাজোর গোলে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারাল চিলি।
১২ মিনিটেই এদুয়ার্দোর পাসে সানচেজের গোল! এর দুই মিনিট পর সানচেজের পাসে ভালদিভিয়ার গোল। ভালদিভিয়াকে সতীর্থরা ডাকেন ‘জাদুকর’ বলে। মাঠে প্রমাণ করলেন, কথাটা মিথ্যে নয়! ৩৫ মিনিটে অবশ্য টিম কাহিল কিছুটা আশা ফেরালেন সকারুদের। কিন্তু ওই গোলটি ছিল কেবলই ব্যবধান কমানো। ম্যাচের একদম শেষ মুহূর্তে বেসাজোর গোলে ব্যবধান বেড়ে স্কোরলাইন দাঁড়াল চিলি—৩: ১ অস্ট্রেলিয়া।
