চিলিচের ডোপ কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গন শুধুই কলঙ্কের কালি গায়ে মাখছে। কদিন আগে বিশ্ব ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে টাইসন গে, আসাফা পাওয়েল, সিম্পসনদের ডোপ পজিটিভ হওয়ার খবর। অ্যাথলেটিকসের পর এবার ডোপ কেলেঙ্কারির কালিমা লাগল টেনিস অঙ্গনেও। ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ক্রোট টেনিস খেলোয়াড় মার্টিন চিলিচ।

চিলিচের ডোপ কেলেঙ্কারির খবরটি এমন সময় এল, যার দুই দিন আগেই ডোপিং বিধিভঙ্গের দায়ে ভিক্তর ত্রয়স্কিকে ১৮ মাস নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। গত এপ্রিলে মন্টে কার্লো মাস্টার্স চলাকালে মূত্রনমুনা দিলেও শারীরিক অসুস্থতার অজুহাতে রক্তনমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই সার্বিয়ান।

বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় চিলিচের নমুনাও নেওয়া হয়েছিল গত এপ্রিলে, জার্মানির মিউনিখের বিএমডব্লু ওপেনে। ২৪ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ‘অসাবধানতাবশত গ্লুকোজ ব্যবহার’ করাতেই ফেঁসে গেছেন বলে খবর। ওয়েবসাইট।