চিলির সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি গীতিকার, লেখেন চটুল পপ গান। প্রেমিকও বটে, বিখ্যাত সব মডেলদের সঙ্গে মেলামেশা। চিলিতে মিগুয়েল পিনেরা তাই বিখ্যাত অনেক আগে থেকেই। কিন্তু ২০১০ সালে ভাই সেবাস্তিয়ান পিনেরা দেশটির রাষ্ট্রপতি হতেই ‘রাষ্ট্রপতির ভাই’ পরিচয়েই হারিয়ে যেতে বসেছিল মিগুয়েলের নিজস্ব পরিচয়। গত মার্চেই ভাই সরে গেছেন রাষ্ট্রপতির পদ থেকে, আর মিগুয়েলও যেন ফিরে পেলেন নিজেকে। সংগীতসত্তার ছাপ রাখলেন চিলির বিশ্বকাপ দলের জন্য গান লিখেই। দেখতে ঠিক ম্যারাডোনার মতো মিগুয়েলের ভামোস চিলি অর্থাৎ ‘এগিয়ে যাও চিলি’ নামের অ্যালবামটি মুক্তি পেয়েছে এই সপ্তাহেই। রয়টার্স।