চিলির 'কিং আর্থার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোতেই দেখা হয়ে যাচ্ছে চিলির। নেইমার, ফ্রেড, অস্কারদের কি রুখতে পারবে লা রোজারা? বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা চিলির জন্য এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সে দেশের গণমাধ্যম এরই মধ্যে চিলিকে উদ্ধারের জন্য একজনকে খুঁজে পেয়েছে। তিনি আর কেউ নন—স্বয়ং ‘কিং আর্থার’! পঞ্চম শতাব্দীর শেষ ভাগের কিংবদন্তি ব্রিটিশ নেতার সঙ্গেই যে তুলনা করা হচ্ছে চিলির ‘কিং আর্থার’ আর্তুরো ভিদালকে। ভিদালের হাত ধরেই যে শেষ ষোলোয় উঠেছে চিলি। হাঁটুর চোটের কারণে গত ম্যাচে দর্শক হয়ে থাকা ভিদাল ব্রাজিলের বিপক্ষে নামতে মুখিয়েই আছেন, ‘আমি যেকোনো কিছুর বিনিময়ে হলেও পরের ম্যাচটা খেলতে চাই।’ রয়টার্স।