চিয়াংমাই ক্লাসিকে খেলছেন না সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে আগামীকাল শুরু চিয়াংমাই গলফ ক্লাসিকে খেলবেন না সিদ্দিকুর রহমান। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে নতুন কোনো চোট নয়, টানা টুর্নামেন্টে খেলবেন না বলেই এমন সিদ্ধান্ত তাঁর। থাইল্যান্ডে সিদ্দিকুর কোচ শেন গিলেস্পির তত্ত্বাবধানে থাকবেন, সেখানেই নিয়মিত অনুশীলন করবেন ফিলিপাইনে ২০-২৩ নভেম্বর অনুষ্ঠেয় ম্যানিলা মাস্টার্সের জন্য।
থাইল্যান্ড থেকে কাল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে সিদ্দিকুর জানিয়েছেন, ‘এ মুহূর্তে আমি পুরো ফিট নই। টানা টুর্নামেন্ট খেলে ইনজুরিতে পড়ার ঝুঁকি নিতে চাই না।’