চিয়ারলিডার উডস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত গলফ-টলফ বাদ। কদিনের জন্য অনুশীলনও করবেন না টাইগার উডস। কী এমন কাজ পড়ল যার জন্য খেলায় এই মুলতবি? ফ্রান্সে একটা ‘জরুরি’ কাজ পড়ে গেছে উডসের। সেখানে ডাউনহিল ওয়ার্ল্ড কাপে অংশ নেবেন প্রেমিকা লিন্ডসে ভন। অনেক দিন ধরেই ডান হাঁটুর চোটে ভুগছিলেন স্কিয়ার ভন। ফ্রান্সের টুর্নামেন্ট দিয়ে খেলায় ফিরছেন আবার। এই সময়ে প্রিয়জনকে কাছে চেয়েছেন। উডসও ‘চিয়ারলিডার’ হয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ তো রইলই! ওয়েবসাইট।
সঙ্গী বাবা
ক্যারোলিন ওজনিয়াকির একসময়ের কোচ ছিলেন পিওতর। তার চেয়েও বড় পরিচয় ডেনমার্কের টেনিস খেলোয়াড়ের বাবা তিনি। পিওতর ওজনিয়াকি মনে হয় মেয়েকে একটু বেশিই ভালোবাসেন। ঘোষণা দিয়েছেন, ২০১৪ সালের পুরোটাই মেয়ের সঙ্গে থাকবেন। অথচ এর আগে সফরে ওজনিয়াকির জন্য অনেক ঝামেলার কারণ হওয়ায় ঘটা করে জানান দিয়েছিলেন মেয়ের কোচ আর থাকবেন না। সময় কাটাবেন বাড়িতেই। এখন দাবি করছেন মেয়ের ইচ্ছাতেই সিদ্ধান্তটা বদলাতে বাধ্য হচ্ছেন। কিন্তু ক্যারোলিন কি আসলেই সেটা চাইছেন? ওয়েবসাইট।